মাগুরায় স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২৩:২৫
মাগুরা শহরে আইনজীবী সমিতির পিছনে ভাড়া বাড়ি থেকে পুলিশ প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। শিক্ষিকার নাম রূপা বিশ্বাস (২৫), বাড়ি শ্রীপুরের জারিয়া গ্রামে। তিনি মোর্তজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং মাগুরা পিটিআইতে প্রশিক্ষণ গ্রহণ করছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি পারিবারিক কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার স্বামীর নাম দুলাল বিশ্বাস। তিনি সিংড়া কলেজের শিক্ষক, বাড়ি নহাটা গ্রামে। তার আরেক স্ত্রী ও সন্তান রয়েছে। মাগুরা সদর থানার এসআই নিমাইচন্দ্র জানান, পারিবারিক বিরোধের কারণে শিক্ষিকা আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে।