বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী সুবীর নন্দী স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে টরন্টো এবং মন্ট্রিয়ালবাসীরা। গত রবিবার ‘শোকাহত মন্ট্রিয়ল প্রবাসী’এর উদ্যোগে সনাতন মন্দিরে সদ্য প্রয়াত এই শিল্পীর স্মরণে গান, কবিতা এবং নৃত্য পরিবেশন করেন শিল্পী তপন চৌধুরীসহ স্থানীয় শিল্পীরা।
এদিকে শিল্পী সুবীর নন্দী মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদ। তারা গত সপ্তাহে টরন্টোতে এক শোক সভার আয়োজন করে।
আরো পড়ুন : রাজউকের নতুন চেয়ারম্যান সুলতান আহমেদ
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবীর অসাম্প্রদায়িক বাঙালি মূল্যবোধ বহন করতেন। এই শিল্পীর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। এই শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়।
ইত্তেফাক/ইউবি
