গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২০:২৫
জাতিভেদে সংগীতের ধরনে যেমন ভিন্নতা রয়েছে তেমনি ভিন্নতা আছে এক অঞ্চলের সাথে অন্যান্য অঞ্চলের বাদ্যযন্ত্রেরও। আর শৃঙ্গা বা কোম্বু নামে পরিচিত এমনই এক স্থানীয় বাদ্যযন্ত্র একসাথে সবচেয়ে বেশি মানুষ বাজিয়ে গিনেজ বুকে নাম লেখানোর ঘটনা ঘটেছে ভারতের কেরালা অঙ্গরাজ্যের কোলাম শহরে। আর্ট অব লিভিং ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উদ্যোগে ৪৪৪ জন বাদ্যযন্ত্রী সবমিলিয়ে ২৫ মিনিট সময় শৃঙ্গায় সুর তুলে এই রেকর্ডটি গড়েন। মজার বিষয় হলো, যে স্টেজের ওপর দাঁড়িয়ে তারা এই বাদ্যযন্ত্র বাজানোর রেকর্ডটি গড়েন সেটি গড়ে তোলা হয়েছিল প্রায় তিন হাজার বছর পুরোনো দক্ষিণ ভারতের স্থাপত্যরীতির আদলে।