পেশা হিসেবে আর্কিটেক্ট

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২০:৪৮
মানুষের আবাসন চাহিদা মেটানোর লক্ষ্যে বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর জন্য বিবিধ পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আর্কিটেক্টরা কাজ করে। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে সম্ভাবনাময় এ ক্ষেত্রটি দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে। বর্তমানে ঢাকা ও এর বাইরের বড় শহরগুলোতেও বিল্ডিং এবং অন্যান্য অবকাঠামো তৈরির ক্ষেত্রে আর্কিটেকচারাল ডিজাইনের সহায়তা নিতে আইনগত বাধ্যবাধকতা রয়েছে। সাম্প্রতিক সময়ে দুর্যোগ মোকাবিলায় ভবনের দৃঢ়তা, দীর্ঘস্থায়ীত্ব, নান্দনিকতা প্রভৃতি বিষয়গুলো দ্রুত প্রসারমান আর্কিটেক্ট ক্ষেত্রটিতে বিজ্ঞানসম্মতভাবে পূরণ করার ওপর জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশের বহু আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম রয়েছে যাতে কাজ করার মতো বিষয়ভিত্তিক পর্যাপ্ত লোকবলের অভাব রয়েছে। ইউরোপসহ এশিয়ার কয়েকটি দেশ নিজ নিজ দেশের চাহিদা পূরণে ইতোমধ্যেই এ বিষয়ে বিশেষজ্ঞ তৈরির উচ্চশিক্ষা কার্যক্রম শুরু করেছে। এমন সম্ভাবনাময় এই খাতেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাচেলর অব অর্কিটেক্ট বিষয়টির ওপর উচ্চশিক্ষা কার্যক্রম চালু করেছে। নিজস্ব ক্যাম্পাসে স্থাপিত ডিজাইন স্টুডিও এবং স্টিল অ্যান্ড কনক্রিট ল্যাব, কার্পেন্ট্রি ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপসহ ব্যবহারিক শিক্ষার জন্য প্রয়োজনীয় সকল সুবিধা রয়েছে এখানে। ৯১৩৮২৩৪-৫, ০১৭১৩৪৯৩০৫০-১ নম্বরে ফোন করে এসব বিষয়ে আরও তথ্য জেনে নিতে পারবেন। বাস্তবসম্মত শিক্ষা কারিকুলাম, মানসম্পন্ন শিক্ষকমণ্ডলী, যুগোপযোগী শিক্ষা উপকরণ, উপযুক্ত শিক্ষার পরিবেশ, সীমিত শিক্ষাব্যয় ডিআইইউ’র স্থাপত্য বিভাগকে স্বকীয় ও অনন্য করে তুলেছে। এখানকার শিক্ষার্থীদের দেশের বিভিন্ন আর্কিটেকচারাল প্রতিষ্ঠানে ইন্টার্নি করার সুযোগ রয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদি ১৯০ ক্রেডিটের ব্যাচেলর অব আর্কিটেকচারে থাকছে ডিজাইন স্টুডিও, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথমেটিক্স ফর আর্কিটেক্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট, ডক্যুমেন্টেশন, গ্রাফিক্স অ্যান্ড ফ্রিহ্যান্ড ড্রয়িং, বিল্ডিং ফিজিক্স, ডিজাইন থিওরি, ইকোলজি, আর্ট অ্যপ্রিসিয়েশন, মিউজিক অ্যপ্রিসিয়েশন, ডিজাইন অ্যপ্রিসিয়েশন, ডিজিটাল কমিউনিকেশন স্কিল, আর্কিটেকচার অব এনশিয়েন্ট সিভিলাইজেশন, বিল্ডিং অ্যান্ড ফিনিশ ম্যাটেরিয়ালস, ফিজিওলজি, লজিক, ইকোনোমিস্ক অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট ফর্ম, ফটোগ্রাফি অ্যান্ড গ্রাফিক্স রিপ্রোডাকশন, কন্সট্রাকশন ডিটেইলস, ক্লাইমেট রেসপন্সিভ আর্কিটেকচার, অ্যাসথেটিক্স, সার্ভে মেথডস, কন্সট্রাকশন ম্যাটেরিয়ালস অ্যান্ড সিস্টেমস সহ সর্বমোট ৫৮টি বিষয়। এই বিভাগে ভর্তি হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৩ অথবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। ডিআইইউয়ে ভর্তিতে রয়েছে দরিদ্র, মেধাবীদের জন্য ছাড়। এই বিভাগে বছরে তিনটি সেমিস্টারে (জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর) ভর্তি নেওয়া হয়। যোগাযোগ :১০২, শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা।