অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সাফল্য নিশ্চিত

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২০:৪৯
যারা অ্যারোপ্লেন সংক্রান্ত কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন, তারা সবাই জানেন আয়ারল্যান্ডের শ্যানন অ্যারোস্পেস লিমিটেডের কথা। শীর্ষস্থানীয় এই এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রতিষ্ঠানে চাকরি করার ইচ্ছা থাকে এই সেক্টরে পড়তে আসা শিক্ষার্থীদের। আনন্দের বিষয়, সম্প্রতি বাংলাদেশ থেকেই ব্যাপকসংখ্যক শিক্ষার্থীর কর্মক্ষেত্র তৈরি হচ্ছে ‘লুফথনসা’ টেকনিকের এজির শ্যানন অ্যায়ারপোর্টে। সে সুযোগটি করে দিচ্ছে ক্যাটেক। উচ্চ প্রযুক্তির বিমান রক্ষণাবেক্ষণের জন্য হাইটেক অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং হচ্ছে এএমই এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং। এই ডিগ্রির আরও কিছু নাম আছে। যেমন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, উড়োজাহাজ প্রকৌশল প্রভৃতি। আমাদের দেশে আগে এই বিষয়ে তেমন কোনো প্রতিষ্ঠান না থাকলেও এখন বেশকিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই খাতে পড়ালেখা করানোর জন্য। এমনই একটি প্রতিষ্ঠান কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক)। ৮৯৯১৩৭১, ০১৯২৬৯৬৩৬৫৩ নম্বরে ফোন করে এই বিষয়ে পড়ালেখা এবং ক্যাটেকের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জেনে নিতে পারবেন। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এসএসসি/এইচএসসি বা ‘এ’ লেভেল/‘ও’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা কোর্সটি করতে পারবে। যারা বিশ্ববিদ্যালয়ে অনার্স/মাস্টার্স, এমবিএ/বিবিএ বা পাস কোর্স সম্পন্ন করেছে, তারাও কোর্সটি করতে পারবে। এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে অনার্স কোর্স এবং শর্ট কোর্স। অনার্স কোর্সে ১৮ মাস পর শিক্ষার্থী পাবে লেভেল থ্রি বা এনডি ডিগ্রি। পরের ১৮ মাসে মিলবে লেভেল ফাইভ বা এইচএনডি ডিগ্রি। ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর শেষে পাবে টপ-আপ বিবিএ বা বিএসসি। বর্তমানে লেভেল-৬ করা যাচ্ছে ক্যাটেকে। অন্যদিকে ইউরোপিয়ান অ্যায়ারলাইন্স সেফটি এজেন্সি ইএএসএ পি-৬৬ এয়ারক্রাফট পরিচালনা সনদ এএমএল। অবশ্য অল্প সময়েও অ্যারোনটিক্যাল সায়েন্সের উপর আরেকটি কোর্স করা যায়। এ ক্ষেত্রে শ্যানন অ্যারোস্পেসের অধীনে ইএএসএ কমন মডিউলে থিউরিটিক্যাল সম্পন্ন করে প্র্যাকটিক্যাল শিক্ষার জন্য চলে যেতে পারে আয়ারল্যান্ডের শ্যানন এয়ারপোর্টে। প্র্যাকটিক্যাল টাইমে প্রতিটি শিক্ষার্থী মাসে ৫শ ডলার করে সম্মানী পায়। আর সার্টিফিকেট পাওয়ার পর শুরুতেই তার বেতন হয় ন্যূনতম ২০০০ ইউরো। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড, ফিবা, এডেক্সেল প্রভৃতির অনুমোদিত এভিয়েশন ইনস্টিটিউট ক্যাটেক স্বল্প ব্যয়ে এয়ারলাইন্সের বিভিন্ন কোর্স পরিচালনা করছে। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের প্রথম অনুমোদিত অ্যাভিয়েশন ইনস্টিটিউট। যোগাযোগ :সেক্টর-১১, রোড-২, বাড়ী-১৪, উত্তরা, ঢাকা।