দুর্ভোগ ঘোচান

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২২:০৮
একটি রাস্তা ঘিরে রয়েছে দুটি গ্রাম কলাগাছিয়া ও কাটাখালি। রাস্তাটি গ্রাম দুটির যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। সেই রাস্তা কিনা আজ পর্যন্ত সম্পূর্ণ হট বিছানো হলো না। ফলে জনদুর্ভোগের শেষ নেই। এ অবস্থায় রাস্তাটি আশু সংস্কারের উদ্যোগ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. তারিকুল ইসলাম (প্রিন্স) কলাগাছিয়া, বাসনা, বরগুনা