আব্দুল মান্নান মাস্টার
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাস্টার (৬৫) গত মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন।
মো. লিটন হোসেন
ঝালকাঠির রাজাপুর ফাজিল মাদ্রাসার কর্মচারী আব্দুর রাজ্জাকের ছেলে ডিস অপারেটর মো. লিটন হোসেন (৩২) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
মো. বেলায়েত হোসেন হাওলাদার
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. বেলায়েত হোসেন হাওলাদার (৫০) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মোহাম্মদ আবুল কাশেম
চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার ৬নং পোমরা ইউনিয়নের শিক্ষানুরাগী মোহাম্মদ আবুল কাশেম (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার পোমরার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
আলী আহমেদ সরদার
সেন্ট্রাল হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মাদারীপুরের কাস্টঘর গ্রামের ভাসাই সরদারের ছেলে আলী আহমেদ সরদার (৫২) গত সোমবার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
মতিয়ার রহমান
সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের চিলাপাড়া গ্রামের সমাজসেবক মতিয়ার রহমান (৭৫) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে-মেয়ে রেখে গেছেন।
আতোষ খান
মুক্তিযুদ্ধের সংগঠক আওয়ামী লীগের প্রবীণ নেতা কাপড় ব্যবসায়ী আতোষ খান (৯০) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার বদরগঞ্জ পৌরশহরের বালুয়াভাটা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহি...রাজিউন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
মো. খোরশেদ আলম
দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দিগলকান্দি গ্রামের বাসিন্দা মৃত আনছার আলীর সরকারের ছেলে সাংবাদিক মো. খোরশেদ আলম (৫০) গত মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
হালিমা খাতুন
ঝালকাঠির রাজাপুরের অধিবাসী হালিমা খাতুন (৮৫) গত মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে রাজাপুরস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ৬ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।
সাইদুর রহমান
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক আলহাজ্ব সাইদুর রহমান সরকার (৬৩) লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় এমপি আলহাজ্ব গাজী ইসহাক হোসেন তালুকদার গভীর শোক প্রকাশ করেছেন।
