রোকসানা আক্তার হীরা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী রোকসানা আক্তার হীরার তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষে ঐদিন সকালে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং নগরীর চৌমুহনীস্থ চার পীর আউলিয়ার মাজার প্রাঙ্গণে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
