রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২২:১৯
মো. আ. কাদের গাজীপুরে শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের অধিবাসী অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুক্তিযোদ্ধা মো. আ. কাদের (৬৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। নিজ গ্রাম রাজাবাড়ী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌরসভাধীন নিজ বাসভবন সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় এমপি এডভোকেট মো. রহমত আলী, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করেছেন। নিরাশের মা নেত্রকোনার একমাত্র নারী মুক্তিযোদ্ধা নিরাশের মা (৭০) গত মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে মদন উপজেলার ফতেপুর গ্রামে মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়ি মদন গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।