ভাণ্ডারিয়ায় গুলি করার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২২:৫১
জেলার ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি বাসস্ট্যান্ডে গত মঙ্গলবার দুপুরে ২ পক্ষের একটি জমির মালিকানা দাবির বিরোধে গুলি করার ঘটনায় মামলা হয়েছে। ইকড়ি ইউপি চেয়ারম্যান তানভির হোসেন বাবু তালুকদার বাদি হয়ে গতকাল বুধবার আমেরিকা প্রবাসী ইসমাইল হোসেন আরাফাতসহ ৬ জনের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান। এ সময় ঐ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশ’ মানুষ আসামিদের বিচারের দাবি জানান। পরে পুলিশ সুপার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।