দুটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২২:৫৯
রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় সংসদে পাসকৃত ২টি বিলে সম্মতি জানিয়েছেন। জাতীয় সংসদ সচিবালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাষ্ট্রপতি নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে গৃহীত ২টি বিলে গতকাল সম্মতি জানিয়েছেন। বিল দুটি হচ্ছে- ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) বিল, ২০১৩ এবং দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১৩।