জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রপতি কোন দলের নন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি। দেশের মানুষ তার দিকে তাকিয়ে আছেন। তিনিই ‘সংকট’ নিরসনে যথাযথ ভূমিকা পালন করতে পারেন। আমরা দেশকে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে মহামান্য রাষ্ট্রপতিকে অবিলম্বে তার সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।
