২২ নভেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ৮ অগ্রহায়ণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৭ মহররম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৩ ও ৪। শুভবার রবি ও বৃহস্পতিবার। শুভরত্ন:রুবি ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি:কল্পনাপ্রবণ ও বুদ্ধিবৃত্তিক প্রতিভার অধিকারী। আপনি স্বাধীনতা প্রিয় ও চতুর। অন্তর্দৃষ্টি আছে আপনার। সহজেই নিজেকে গুটিয়ে নিতে পারেন। মনের দিক থেকে আপনি সতর্ক ও রসিক। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চান। নিজের মত ও ব্যক্তিত্বের প্রকাশে আপনার কুণ্ঠা নেই। অকাল্ট ও অতীন্দ্রিয়ের প্রতিও রয়েছে আপনার আগ্রহ। নীরবে ও অপ্রত্যাশিত দ্রুততায় সাফল্য আপনার দ্বারে আসতে পারে। কিন্তু তাকে ধরে রাখার দায়িত্ব আপনার।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী জর্জ ইলিয়ট, পাউলা ফক্স, চার্লস দ্য গল, আঁদ্রে জিদ, সেনানায়ক আনোয়ার পাশা, অধ্যাপক গোলাম আজম।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কোনো অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু অর্থাগম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো কাজ হাতে আসতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ চাকরীজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সহকর্মীদের সহযোগিতা পাবেন। জমানো কাজ শেষ করতে পারবেন। কোনো দুষ্টলোক আজ কাজকর্মে খুঁত বের করবার চেষ্টা করতে পারে। ছিদ্রান্বেষী থেকে সাবধান থাকুন। পত্র যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ মন কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। অহেতুক চিন্তা করে কাজের ক্ষতি না করলেই ভাল করবেন। চিত্তচাঞ্চল্য পরিহার করুন। আজ কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আগুন থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ কাজকর্মে বন্ধুদের সহযোগিতা আজ নাও পেতে পারেন। প্রত্যাশা পূরণ বাধাগ্রস্ত হতে পারে। মাতা বা মাতৃস্থানীয় কারো অসুস্থতায় চিন্তিত হবেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। রাস্তা-ঘাটে সতর্ক হয়ে চলার চেষ্টা করুন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ শিক্ষা বিভাগে নিযুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ নয়। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। শরীর ভালো যাবে না। পেটের অসুখে ভুগতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মনোযোগ দেয়া সম্ভব নাও হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ শরীর খুব একটা ভালো যাবে না। দাতের সমস্যায় ভুগতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পদোন্নতি অথবা বদলির সিদ্ধান্ত হতে পারে। তবে সিদ্ধান্ত বাস্তবায়ন বিলম্বিত হওয়ার আশঙ্কা আছে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ চাকরি প্রার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মসংস্থানের নতুন কোনো সুযোগ হতে পারে। কোনো বন্ধুর জন্য আজ সময় ও অর্থ নষ্ট হতে পারে। ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পরীক্ষার্থীদের পরীক্ষায় আশানুরূপ সুফল পেতে পারেন। সাংসারিক ব্যাপারে মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ যৌথ ও অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। কোনো কারণে চিত্তচাঞ্চল্য দেখা দিতে পারে। মিথ্যা মামলায় জড়াবার আশঙ্কা আছে। নতুন কোনো কাজের ব্যাপারে যোগাযোগ হতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি শুভ। পরিশ্রম বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বেসরকারি চাকুরেদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। দায়িত্ব বৃদ্ধি পাবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। যে কোনো ধরনের তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ প্রবাস আনন্দদায়ক হতে পারে। বিদেশে যারা পড়াশুনা করছেন তাদের সাফল্যের সম্ভাবনা আছে। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ নয়। হঠাত্ শরীর অসুস্থ হতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
