অনেকের মতে গুগলের নামের বানান মূলত Googol রাখতে চাওয়া হয়েছিল যার অর্থ হলো এক এর পর একশ শূন্য। কিন্তু বানান ভুলের কারণে এটি পরে Google হয়ে যায়।
১৯৯৬ সালে ল্যারি আর সার্গেই নিজেদের গবেষণা প্রকল্প হিসেবে গুগলের কাজ শুরু করেন।
২০০৪ সালের ১৯ আগস্ট গুগল পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। সময়ের সঙ্গে নিত্যনতুন পণ্য ও সেবা যোগ করে নিজেদের আকার ও উপযোগিতা বাড়িয়ে এটি শ্রেষ্ঠ সার্চ ইঞ্জিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি গুগলে প্রতি দু’টি অনুসন্ধানের কারণে যে প্রক্রিয়া সম্পাদিত হয় তাতে ১৪ গ্রাম কার্বন-ডাই-অক্সাইড উত্পন্ন হয়। যদিও গুগলের মতে এটি কখনোই ০.২ গ্রামের বেশি নয়।
ক্রোম, আর্থ, ডেস্কটপ, জি-মেইল, পিকাসা, টক, অরকুট, ইউটিউব ইত্যাদি গুগলের জনপ্রিয় পণ্য।
গুগলের ৯৯ শতাংশ আয়ের সংস্থান হয় বিজ্ঞাপন থেকে।
ম্যারিয়াম ওয়েবস্টার কলেজিয়েট ডিকশনারি এবং অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতেও গুগল শব্দটি অন্তর্ভুক্ত হয়েছে।
