চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২১:২০
ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার আলীনগর গ্রামের বাসিন্দা মাকসুদা বেগমের দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। মাকসুদার স্বামী মো. হালিম একটি সংস্থার একজন নিরাপত্তা কর্মী। তার পক্ষে মাকসুদার চিকিত্সার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। চিকিত্সায় ইতিমধ্যেই তাদের ভিটেবাড়ি বিক্রি করা হয়েছে। তাই তার স্বামী দেশের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- ট্রাষ্ট ব্যাংক, মতিঝিল শাখা, সেনাকল্যাণ ভবন, একাউন্ট নং- ০০০৩-০৩১০০২৫২০৭। মোবাইল- ০১৯১৬০১৯৮৮৩, ০১৯৪০০৪১৪৮১।