জীবননগর পৌরসভার কাউন্সিলর ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নাসির ইকবাল ঠান্ডুর (৪৩) বাড়িতে দুর্বৃত্তরা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন ঘটনাস্থল থেকে বোমার আলামত সংগ্রহ করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার সময় ৮-৯ জন দুর্বৃত্ত কাউন্সিলর কাজী নাসির ইকবাল ঠান্ডুর বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রকিব খান জানান, দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য এ বোমা হামলা চালিয়েছে।
