খায়রুল মোল্লা হত্যা মামলায় পরিবহন নেতা কালাম গ্রেফতার

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২৩:১৯
আওয়ামী লীগ ও পরিবহন নেতা খায়রুল আলম মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সায়েদাবাদ বাস টার্মিনাল আন্ত:জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালামকে (৬০) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য রেখেছে আদালত। গোয়েন্দা পুলিশ জানায়, আবুল কালামকে বুধবার রাতে দৈনিক বাংলার মোড় থেকে গ্রেফতার করা হয়। তিনি এখন মিন্টু রোডের ডিবি কার্যালয়ে হাজতখানায় রয়েছেন।