ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২৩:১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ক ইউনিটের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। তবে দেশব্যাপী আহূত পরিবহন ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা। নির্ধারিত সময়ে পরীক্ষার হলে উপস্থিত হওয়ার বিষয়ে শঙ্কায় পড়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ১৫ শিক্ষার্থী ও তাদের অভিভাবক ইত্তেফাককে ফোনে জানায়, পরিবহন ধর্মঘটের কারণে তারা ঢাকায় আসার জন্য বাস পাচ্ছেন না। বিভিন্ন উপায়ে যানবাহনের ব্যবস্থা করতে পারলেও নির্ধারিত সময়ে ভর্তিচ্ছু পরীক্ষার হলে উপস্থিত হতে পারবেন কিনা এ নিয়ে তারা শঙ্কায় রয়েছেন।