দেশের বিভিন্ন সংবাদপত্রে চট্টগ্রামে গুদামে ককটেল তৈরির উপকরণ উদ্ধারে জামায়াতকে জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছে চট্টগ্রাম মহানগর জামায়াত। মহানগর সেক্রেটারি নজরুল ইসলাম স্বাক্ষরে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী পানওয়ালা পাড়ার ছগির হোসেন নামের এক ব্যবসায়ীর গুদামে তল্লাশি করে সুমন বসাক, লিপন চন্দ্র নাথ ও মনির নামে ৩ জনকে গ্রেফতার এবং সালফার পাউডার উদ্ধার করা হয়। বিভিন্ন পত্রিকায় ছগির হোসেনকে জামায়াত নেতা বা কর্মী হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে ছগির হোসেন সরকার দলের লোক এবং গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন অমুসলিম ও ১ জন সরকার দলের সমর্থক। তারা জামায়াতের কেউ নয়। এ ঘটনার সাথে জামায়াতকে জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে তিনি আরো বলেন, সংশ্লিষ্ট সকলকে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে ও সংবাদে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহবান জানান।
