জেলার মিরসরাইয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ৪ জনকে আহত করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। এতে ছাত্রশিবিরের উপজেলা সভাপতি তৌহিদুল ইসলাম ও ছাত্রশিবির কর্মী জাহেদুল ইসলাম গুলিবিদ্ধ হন। একই ঘটনায় উপজেলা জামায়াতের আমির নুরুল করিম ও শিবির কর্মী শাহীনকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। উপজেলার ছোট কমলদহ এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির এ ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেছে। তবে এ ঘটনার সাথে ছাত্রলীগের সম্পৃক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছেন মিরসরাই উপজেলা ছাত্রলীগ।
