গতকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাননি। দুই নেত্রীর দেখা হতে পারে, কুশল বিনিময়কালে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হতে পারে এমন আশা করছিলেন অতিথিরা। অনেককে এ নিয়ে আলোচনাও করতে দেখা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে পৌঁছার পর অতিথিরা জানতে পারলেন খালেদা জিয়া আসবেন না। কেউ কেউ কেন খালেদা জিয়া আসবেন না সে বিষয়ে জানতেও উদগ্রিব হয়ে পড়েন। তবে বিএনপির একটি প্রতিনিধি দল সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, অসুস্থতার কারণে খালেদা জিয়া অনুষ্ঠানে যেতে পারেননি।
