জ্যোতি বসুর ভাস্কর্য ভেঙ্গে আলকাতরা!

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২৩:৩২
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ভাস্কর্য্য ভেঙ্গে তাতে আলকাতরা মাখিয়ে কিম্ভুতকিমাকার চেহারা দিয়েছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে উত্তর হাওড়ার এক নম্বর ওয়ার্ডে জে এন মুখার্জি রোডে। এই ঘটনা এলাকাবাসীর নজরে আসার পর প্রতিবাদমুখর হয়ে ওঠে তারা। ক্ষুব্ধ বাসিন্দারা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে। এর পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে বলে অভিযোগ করেছে স্থানীয় সিপিআইএম। তবে এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের পাল্টা দাবি, এতে জড়ি সিপিআইএম নিজেই। পৌরসভা নির্বাচনের আগে সিপিআইএম নেতারা তৃণমূলং কংগ্রেসের লোকজনের হামলার টার্গেট হচ্ছেন। -জি নিউজ