বনানীতে ইট দিয়ে মাথা থেঁতলে শিশুকে হত্যা

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২৩:৩৬
রাজধানীর বনানীতে ইট দিয়ে মাথা থেঁতলে জুলেখা (৬) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাজু (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাজু ঐ শিশুর প্রতিবেশী। তুচ্ছ ঘটনার জের ধরে রাজু বুধবার রাতে ঐ শিশুকে ইটের আঘাত হত্যা করে বলে পুলিশ জানিয়েছে। বনানী থানার এসআই শাহ আলম জানান, বনানী টিএন্ডটি কলোনীর স্যাটেলাইটের পাশে একটি বস্তিতে জুলেখাকে হত্যা করা হয়। বুধবার রাতে বস্তির একটি ঘরের পাশ থেকে লাশ উদ্ধারের পর পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে রাজুকে গ্রেফতার করে। রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যার কথা স্বীকার করেছে। রাজু জানায় যে, বুধবার রাতে বস্তির ঘর থেকে জুলেখা বের হওয়ার পর তাকে ফুসলিয়ে বস্তির সামনে একটি ফাঁকা স্থানে নিয়ে আসে। সেখানে অন্ধকারে তার মাথায় উপর্যুপরি ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পুলিশ আরো জানায়, বাবা ফজলু সরদার ও মা মমতাজ বেগমের সাথে জুলেখা বস্তিতে থাকতো।