আজকের রাশিফল

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ১৯:৫০
আজ ৯ অগ্রহায়ণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৮ মহররম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও বুধ। আপনার শুভসংখ্যা ৫ ও ৩। শুভবার: বৃহস্পতি ও বুধবার। শুভরত্ন: পান্না ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: কোমল হূদয় ও রোমান্টিক। প্রিয়জনকে খুশি করার জন্য কোন কিছু করতে আপনার দ্বিধা কম। আপনি উচ্চাভিলাষী ও মেধাবী। তবে আপনি আবেগ প্রবণ, অস্থির ও ধৈর্যহীন। সবসময় মানসিক ও দৈহিকভাবে ব্যস্ত থাকতে চান। বুদ্ধি বৃত্তিক সম্ভবানা আপনার মধ্যে রয়েছে। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক। তবুও আপনার মেধা, বুদ্ধি ও কর্মতত্পরতা বিক্ষিপ্তভাবে বহু দিকে বহু পথে বিচরণ করতে পারে। জীবনে সাফল্য লাভের জন্য আপনার প্রয়োজন ধৈর্য ও সুনির্দিষ্ট লক্ষ্যে একাগ্রতা। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:নীরোদ চৌধুরী, মোজাফফর আহমেদ চৌধুরী, সাহিত্যিক মাসাকো কুমি, বিজ্ঞানী হেনরী মুসলী, কাজী শামীম, বাপ্পী লাহিড়ী। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ব্যয়াধিক্যের জন্য সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক কিছুটা ভালো যাবে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ অকারণ দুশ্চিন্তা করতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। কাজকর্মে মন বসানো কঠিন হবে। আগুন থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়িক দিক কিছুটা ভালো যাবে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। পথ চলাচলে সাবধনতা অবলম্বন করুন। বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ পারিবারিক কোনো ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। শরীর ভালো যাবে না। পেটের ব্যাধিতে ভুগতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি হতে পারে। নতুন বিনিয়োগ সতর্কতার সাথে করুন। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যবসায়িক পরিবেশ খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগের জন্য ঋণগ্রস্ত হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অযথা কোনো ব্যাপারে ঝুঁকি না নেয়াই ভালো। আইনগত ঝামেলায় জড়াবার আশংকা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অন্যের কোনো ব্যাপারে না জড়ালেই ভালো করবেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। যন্ত্রপাতি ও ওষুধের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। কোনো বন্ধুর জন্য কিছু ত্যাগ শিকার করতে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনিট শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো করবেন। আর্থিক ব্যাপারে কিছুটা চিন্তিত হতে পারেন। কোনো বিশেষ ব্যাপারে আজ উত্সাহ বোধ করবেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ রাজনীতিকদের জন্য দিনটি শুভ। দায়িত্ব বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। শরীর অসুস্থ হতে পারে। নিজের উদ্দেশ্য হাসিলের জন্য অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্তিযোগ আছে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বেসরকারি চাকুরেদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। দায়িত্ব বৃদ্ধি পাবে। মন দুশ্চিন্তা গ্রস্ত হতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। কারো সাথে তর্ক-বিতর্ক অথবা বিবাদে জড়াতে পারেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ প্রবাস আনন্দদায়ক হতে পারে। বিদেশে যারা পড়াশোনা করেন তাদের সাফল্য সম্ভাবনা আছে। ক্রীড়াবিদদের জন্য সময় অনুকূল নয়। কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিবাদ বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন।