এক লোক রেলস্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে মাথা চাপড়াচ্ছে আর বলছে, ‘আমার এখন কী হবে! আমি ট্রেন মিস করেছি!’
এই শুনে এক সর্দার তার দিকে এগিয়ে এসে তাকে বলল, ‘শান্ত হোন। কত মিনিট লেট করেছেন আপনি?’
‘দুই মিনিট।’
‘মাত্র দুই মিনিট! অথচ আপনার চিত্কার শুনে মনে হচ্ছিল আপনি তিন ঘণ্টা লেট করেছেন!’
একদিন এক পাঞ্জাবওয়ালা সর্দারজি মরিশাসের সৈকতে সূর্যস্নান করছিলেন। তো এক তরুণী এসে বলল, ‘আর ইউ রিলাকসিং?’ সর্দারজি তরুণীর এহেন মুর্খতা দেখে বিরক্ত হয়ে বললেন, ‘নো নো নো, আই অ্যাম সান্তা সিং’। তরুণী আগা-মাথা না বুঝতে পেরে মাথা নাড়তে নাড়তে চলে গেল।
সর্দারজি ও তার বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
সর্দারজি :আজ একজন আমার বাবাকে গালি দিয়েছে।
বন্ধু :তা তুই কী করলি?
সর্দারজি :আমি আবার কী করব! আমিও তার বাবাকে ঝেড়ে দিলাম এক গালি।
বন্ধু :কিন্তু কার এত বড় সাহস যে তোর বাবাকে গালি দেয়?
সর্দারজি :আবার কে হবে! আমার ছেলেই এ কাজ করেছে।
