পতিতপাবন মণ্ডল
সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা
প্রিয়, এস,এস,সি পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা দ্বিতীয়পত্রে অনুবাদে পূর্ণ নম্বর অর্থাত্ ৫ এ ৫ পাওয়া কঠিন কিছু না, প্রচলিত বইগুলোতে যে সব অনুবাদ উত্তর দেওয়া আছে তা অনেকাংশে অপূর্ণ বা যথাযথ নয়, তাই তোমাদের জন্য কিছু অনুবাদের নমুনা প্রদান করলাম। এগুলোর মতো নিজে নোট করে নিয়ে পড়লে অবশ্যই ৫ এ ৫ পাবে। তোমাদের অনুবাদের নম্বর বণ্টন থাকে এ রকম- ঠিক অনুবাদে ৪ এবং ভাষা শৈলীতে ১ মোট ৫ তাই অনুবাদের ভাষা অনুপম শিল্পের ছোঁয়ায় নন্দিত শিল্পমণ্ডিত হওয়া আবশ্যক।
০১.It is impossible to describe the beauty of the Taj in words. It has been called a dream in marble and a tear drop on the cheeks of time but the fairest phrases fail to do justice to the surpassing creation of art. The Taj is best seen by moonlight when the dazzling white of the marble is mellowed into a dreamy softness. The most charming view, perhaps, is obtained from the palace on the opposite bank of the river.
বঙ্গানুবাদ: তাজমহলের সৌন্দর্য অনির্বচনীয়। একে মার্বেল পাথরের মধ্যে স্বপ্ন এবং কালের কপোলতলে এক বিন্দু নয়নের জল বলে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু এ চমত্কার নান্দনিক শব্দাবলিও শিল্পকলার এ অনন্য সৃষ্টির প্রতি সুবিচার করতে ব্যর্থ। জ্যোত্স্না পল্লবিত রাতে যখন মার্বেল পাথরের চোখ ধাঁধানো শুভ্রতা স্বপ্নময় কোমলতায় আবিষ্ট হয় তখনই তাজমহলকে সব চেয়ে সুন্দর দেখায়। তাজমহলের সবচেয়ে সুন্দর দৃশ্য সম্ভবত নদীর অপর তীরের প্রাসাদ থেকে দেখা যায়।
০২. A student is a learner. At first he will give attention to his studies. He should go through with his home work and attend school regularly. A good student reads a lot even outside his prescribed text books. He loves knowledge for the sake of knowledge. He loves his teachers as he loves his parents.
বাংলা অনুবাদ: ছাত্র একজন শিক্ষার্থী। প্রথমত সে তার পড়াশুনায় মনোযোগী হবে। সে নিয়মিত তার ‘বাড়ির অধ্যয়নকারী কাজগুলো’ করবে এবং বিদ্যালয়ে যাবে। ভালো ছাত্র তার নির্ধারিত পাঠ্যসূচির বাইরেও প্রচুর পড়াশুনা করে। সে জ্ঞানের স্বার্থেই জ্ঞানকে ভালোবাসে। পিতামাতার মতোই সে তার শিক্ষককে ভালোবাসে।
০৩. Books are men’s best companion in life. You may have good friends but you cannot get them when you need them. They may not speak gently to you. One or two may prove false and may harm. But books will always stay with you.
বাংলা অনুবাদ: বই মানব জীবনের সর্বোত্তম বন্ধু। তোমার অনেক ভালো বন্ধু থাকতে পারে, কিন্তু প্রয়োজনের সময় তুমি তাদের পাবে না। তারা তোমার সাথে ভদ্রভাবে কথা নাও বলতে পারে। তাদের মধ্যে দু’একজন কৃত্রিম বন্ধু বলে প্রমাণিত হতে পারে এবং তারা তোমার অনেক ক্ষতি করতে পারে। কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকবে।
০৪. Education is the backbone of a nation. No progress can be possible without education. Ignorance is like darkness. So the light of education is necessary for society. Everybody will have to appreciate this truth. Students both boys and girls must be conscious of their responsibility. Otherwise the nation will not be able to see the light of hope.
বাংলা অনুবাদ: শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যতীত কোনো উন্নতি সম্ভব নয়। অজ্ঞতা অন্ধকারের শামিল। তাই সমাজের জন্য শিক্ষার আলো প্রয়োজন। এ সত্য সকলকে অনুধাবন করতে হবে। ছাত্র-ছাত্রী উভয়কেই তাদের দায়িত্ব সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে। অন্যথায় জাতি আশার আলো দেখতে পাবে না।
