এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্র

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ১৯:৫৪
মোহাম্মদ সারবিন মুন্সী প্রভাষক (ইংরেজি) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা এইচ.এস.সি. পরীক্ষায় ইংরেজিতে A+ পেতে সবচেয়ে বড় প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা এবং তদানুযায়ী যথার্থ অনুশীলন। ইংরেজি প্রথমপত্রের Part A, Part B ও Part C-তে যেসব critical question রয়েছে, সেগুলোর উপর সম্যক ধারণার্জন করে ও উত্তর লেখার যথার্থ কৌশল আয়ত্ত করে উপযুক্ত কিছু অনুশীলন করতে পারলেই সাফল্য অনিবার্য। এখন পর্যায়ক্রমে Part B অংশের Fill in the gaps-এর নিয়মাবলী এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। পরের অংশ চেনার উপায়-০৩: কোন sentence-এ already, yet, just now, recently, lately, of late, ever ইত্যাদি থাকলে উক্ত sentence-টিকে সাধারণত present perfect tense দিয়ে করতে হয়। উল্লেখ্য যে, present perfect tense-এ auxiliary verb হিসেবে have বা has বসে এবং অবশ্যই মূল verb-এর past participle form বসাতে হবে। Have verb এবং মূল verb-এর past participle form ব্যতিত কখনোই perfect tense হতে পারে না। যেমন- i) Binodi (receive) _______ the letter just now. (Ans. Binodi has received the letter just now.) ii) You (see) _______ her lately, Jerry? (Ans. Have you seen her lately, Jerry?) iii) You ever (be) _______ to Faridpur? (Ans. Have you ever been to Faridpur?) iv) Jeedan (not take) _______ his meal yet. (Ans. Jeedan has not taken his meal yet.) v) I already (process) _______ everything for you. (Ans. I have already processed everything for you.) চেনার উপায়-০৪: কোন sentence-এ past indicating word বা অতীত নির্দেশক শব্দ (যেমন- yesterday, once, once upon a time, ago, long long ago, that day, that night, that —-, last year, last —-, in those days, then, so-called, during the reign of —-, at the age of —-, in 1985, in childhood, at the beginning of —-, in ancient time ইত্যাদি) থাকলে উক্ত sentence-টিকে past tense (সাধারণত past simple / perfect tense) দিয়ে করতে হয়। উল্লেখ্য যে, sentence-টিতে দুটি ঘটনা বর্নিত হলে তাকে past perfect tense দিয়ে করাই শ্রেয়। যেমন- i) Ranu (come) ______ home last night. (Ans. Ranu came home last night.) ii) Jerry (to come) ______ to the orphanage at four. (Ans. Jerry came to the orphanage at four.) iii) In those days, there (be) ______ no steam ships. (Ans. In those days, there were no steam ships.) iv) At first, they (visit) ______ Lalbagh, then Gulistan. (Ans. At first, they visited Lalbagh, then Gulistan.) v) I (complete) ______ the thesis before I joined the company. (Ans. I had completed the thesis before I joined the company.) চেনার উপায়-০৫: কোন sentence / clause যদি introductory subject “there” দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে there-এর পরের verb-টি there অনুসারে বসে না, বরং verb-এর পরে ব্যবহূত noun/noun phrase-টি অনুসারে হয়ে থাকে। অর্থাত্ উক্ত noun/noun phrase-টি singular হলে there-এর পরের verb-টি singular হবে এবং noun/noun phrase-টি plural হলে there-এর পরের verb-টি plural হবে। যেমন- i) There lives my friend Supti. (এক্ষেত্রে my friend Supti এর জন্য lives বসেছে ) ii) There are many students in the class. (এক্ষেত্রে many students এর জন্য are বসেছে ) iii) There goes a train through the forest. (এক্ষেত্রে a train এর জন্য goes বসেছে ) iv) In every country there (remains) ______ some inactive people. (Ans. remain) চেনার উপায়-০৬: কোন sentence-এ causative verb + object-এর পরে verb-এর যথার্থ form বসে। অর্থাত্ sub + causative verb + object + verb-এর যথার্থ form হয়। Causative Verb সম্বন্ধে আলোচনাঃ- ইংরেজি ভাষায় Causative Verb কোন Sentence-এর Principal Verb হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Causative verb হলো এমন ধরণের Principal Verb যা অন্য কোন ব্যক্তি বা বস্তুকে দিয়ে কোন কিছু করানোর জন্য ব্যবহার করা হয়। এ ধরণের Sentence-এর ক্ষেত্রে কর্তা (Subject) নিজে কোন কাজ না করে বরং অপরকে দিয়ে করায়। Causative Verb সমূহঃ- Make, get, have, let, help ইত্যাদি। উল্লেখ্য যে, তুলনামূলকভাবে অধিক forceful থেকে কম forceful হিসাবে Causative Verb-গুলোকে এখানে সাজিয়ে লেখা হয়েছে। Causative Verb-এর ব্যবহারঃ- Causative Verb এক ধরণের Principal Verb হলেও এটি অন্যান্য Principal Verb থেকে একটু ভিন্ন। Causative Verb-এর ব্যবহারগত নিয়ম-কানুন উদাহরণসহ নিচে দেওয়া হলোঃ- i) Subject + make/have/let/help + ব্যক্তিবাচক object + verb word বা verb-এর base form + অন্যান্য। যেমন- He made me agree to do it. Our English teacher had us give oral test. My mother lets me go to party. They are helping the weak solve the problems. ii) Subject + get/help + ব্যক্তিবাচক object + infinitive verb (= to + verb-এর base form) + অন্যান্য। যেমন- He got his maidservant to wash his clothes. Our English teacher helps us to solve the grammatical problems. iii) Subject + make/let + বস্তুবাচক object + verb word বা verb-এর base form + অন্যান্য। যেমন- He made his computer scan all drives. He is letting the machine cool. iv) Subject + get/have + বস্তুবাচক object + verb-এর past participle form + অন্যান্য। যেমন- Let’s get our car repaired first. He had a tooth filled. i) Joy made his child _______ a nap. (Ans. take) ii) Psychologists can get the workers ___ more for productivity. (Ans. to work)