ব্র্যাক পরিচালিত নেত্রকোনায় গত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নগুয়া বিদ্যালয়ে শতভাগ এ-প্লাস পাওয়া হতদরিদ্র শিক্ষার্থীদের ও এক শিক্ষিকাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। নেত্রকোনার ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে ব্র্যাকের নেত্রকোনা জেলা প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালবিকা ভৌমিক। বক্তব্য রাখেন সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট মো. হানেফ আলী, সিনিয়র এলাকা ব্যবস্থাপক (শিক্ষা) মোঃ মাজাহারুল ইসলাম এবং আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারা খাতুন। এ সময় অতিথিবৃন্দ ২৭ জন এ-প্লাস পাওয়া শিক্ষার্থী ও শিক্ষিকা সোরাইয়া আক্তার লিপির হাতে ক্রেস্ট তুলে দেন। বিভিন্ন বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের সংগ্রহ করে ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে তাদের নিয়মিত ভাবে লেখাপড়া করানোর কারণে এ ধরনের ফল হয়েছে বলে মাজহারুল ইসলাম জানান। এত সীমাবদ্ধতা থাকার পরও মাত্র একজন এসএসসি পাস শিক্ষিকার দ্বারা শিক্ষার্থীদের শতভাগ এ-প্লাস পাওয়ানো সত্যি এক বিরল ঘটনা। এ ফলাফল অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
