সম্প্রতি কলারোয়ার শ্রীপতিপুরে ব্র্যাক ধান ব্লকের ফসল কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার খার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: হুসাইন শওকত। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক কর্মসূচির সিনিয়র উপজেলা ম্যানেজার আতিয়ার রহমান, কর্মসূচি সংগঠক আব্দুর রশিদ, বর্গাচাষী উন্নয়ন কর্মসূচির ম্যানেজার আঃ মালেক, ব্র্যাক শিক্ষা কার্যক্রমের ম্যানেজার মাহফুজা সুলতানা, কর্মসূচি সংগঠক খন্দকার আঃ মোনায়েম, অতিদরিদ্র উন্নয়ন কর্মসূচির ম্যানেজার শাহানাজ পারভীন, শাখা হিসাব কর্মকর্তা রাজন কুমার দাস, কর্মসূচির কৃষি তথ্যবিদ নুর মোহাম্মাদ প্রমুখ।
এসময় উপস্থিত চাষিদের মাঝে কৃষক রবিউল ইসলাম বক্তব্যে বলেন, আগে আমরা যেভাবে ফসল ফলাতাম তার চেয়ে ব্র্যাক কৃষি খাদ্য নিরাপত্তা কর্মসূচির নতুন প্রযুক্তির ব্যবহারে আমাদের জমির ফসলের উত্পাদন বেড়েছে। এতে কৃষকের জীবনযাত্রার মান বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
