কুমিল্লায় স্যানিটেশন মাস উদযাপন

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২০:১০
জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় গত মঙ্গলবার উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জাহান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সফিকুল ইসলাম, ব্র্যাক জেলা প্রতিনিধি দীপক রায়, সদর দক্ষিণ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবু তাহের রনি।