সমঝোতা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই জীবনকে সুন্দর করে এ শ্লোগানকে সামনে রেখে সম্প্রতি জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আরডিআরএস ট্রেনিং সেন্টারে অ্যাডভোকেট রেহেনা খানম বিউটির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— এএফএডি’র নির্বাহী পরিচালক সাঈদা ইয়াসমীন, ডা. নাসির উদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মিয়া, ব্র্যাকের জেলা প্রতিনিধি আলমাছুর, অ্যাডভোকেট আমজাদ হোসেন, অধ্যাপক নাজমুন নাহার বিউটি, আরডিআরএস’র সমন্বয়ক শরিফুল ইসলাম খান প্রমুখ।
