দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পল্লীতে স্বল্পমেয়াদী ও খরাসহিষ্ণু বিইউ ধান-১ কর্তনের উপর জেলা কৃষি অধিদপ্তরের সহায়তায় উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষকদের সমন্বয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বুধবার বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটের হাট গ্রামে আরডিআরএস বাংলাদেশের আয়োজনে কর্ণেল বিশ্ববিদ্যালয় আমেরিকা সহযোগিতায় মোহনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্বল্পমেয়াদী আমন ধান, সরিষা-মুগডাল, পারিজা শস্য বিন্যাসের আওতায় স্বল্পমেয়াদী ও খরাসহিষ্ণু বিইউ ধান-১ কর্তনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
