টঙ্গীতে সাদাছড়ি বিতরণ

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২০:১২
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে টঙ্গীতে সম্প্রতি প্রতিবন্ধিতা নিয়ে কর্মরত সংস্থা সেন্টার ফর সার্ভিস প্রমোশন অফ ডিজএ্যাবল্ডের (সিএসপিডি) উদ্যোগে স্থানীয় ৬০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। এ উপলক্ষে শিল্প সম্পর্ক শিক্ষায়তনে প্রতিবন্ধীদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিএসপিডির সভাপতি এডভোকেট আজহারুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহ্সান রাসেল।