বেসরকারি সাহায্য সংস্থা ‘আশা’-নরসিংদী জেলা সদর ব্রাঞ্চে গত ২৪ অক্টোবর বিকেলে চিকিত্সা অনুদান ও বীমা দাবি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক আহবায়ক মোঃ আবু তাহের। আশা নরসিংদী জেলা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার প্রকাশ চন্দ্র বর্মণ, আঞ্চলিক ম্যানেজার আবুল বাশার, আঞ্চলিক ম্যানেজার আতাউর রহমান, আঞ্চলিক ম্যানেজার আনোয়ারুল ইসলাম, আঞ্চলিক ম্যানেজার উত্তম কুমার সাহা, আঞ্চলিক ম্যানেজার মোঃ শাহজাহান সিরাজ প্রমুখ।
