স্থানীয় সরকারে নির্বাচিত নারী প্রতিনিধিদের কার্যকর ভূমিকা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন বিশেষ করে তথ্য ও স্থানীয় সেবার ক্ষেত্রে নারী অধিকার নিশ্চিত করতে শেরপুরে নারী উন্নয়ন ফোরামের মিডিয়া নেটওয়ার্ক কর্মশালা হয়েছে। সম্প্রতি শেরপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন’-এসডিসি’র সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা পিপ ট্রাস্ট পরিচালিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন-‘অপরাজিতা’ প্রকল্পের আওতায় ‘উপজেলা নারী উন্নয়ন ফোরাম’ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় শেরপুর সদর ইউএনও আইরীন ফারজানা প্রধান অতিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রোকসানা পারভীন শিল্পীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অপরাজিতা প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সঞ্জীব কুমার দে, সাংবাদিক হাকিম বাবুল, আসাদুজ্জামান মোরাদ, ইউপি মেম্বার হাসনা হেনা খানম, নারী ফেরাম সেক্রেটারি মাহনাজ পারভীন মেরি প্রমুখ বক্তব্য রাখেন।
