দেড় বছরের শিশু ওয়ালিদ মোরছালিন মনের হূদযন্ত্রে ছিদ্র। জরুরিভিত্তিতে তাকে অপারেশন করাতে হবে। এজন্য অনেক টাকার প্রয়োজন। মন-এর দরিদ্র পিতা রেজাউল করিম লাবু ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং ৪৩১২৭৯৪৩, সোনালী ব্যাংক, নাগেশ্বরী শাখা এবং বিকাশ নম্বর-০১৭১৭৭৪৩২২৩।
বাবু মিয়া
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বাসিন্দা কাঠমিস্ত্রি বাবু মিয়ার (৩৫) দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। চিকিত্সকরা দ্রুত তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এজন্য প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন। দুই ছেলের জনক বাবু মিয়ার পরিবার তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং-৪২০৯, সোনালী ব্যাংক লিমিটেড, রাজীবপুর, কুড়িগ্রাম। মোবাইল-০১৭২৪২৯৭০৪৬।
