সাবেক ফরাসী ফুটবলার জিনেদিন জিদানকে লিওনেল মেসির উপরে রাখলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। তিনি জানিয়েছেন, লিওনেল মেসিকে এখনো ফ্রান্সের সাবেক মিডফিল্ডার জিনেদিন জিদানের সঙ্গে তুলনা করা যায় না।
সাও পলোতে গত রাতে এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিন বার বিশ্বকাপ জয়ী পেলে বলেন, বার্সেলোনার সতীর্থদের সঙ্গে একত্রে খেলে লাভবান হয়েছেন ২৬ বছর বয়সী মেসি।
চারবারের ব্যালন ডি’অর জেতা মেসি সর্বকালের সেরাদের তালিকায় আছেন কিনা এমন প্রশ্নের জবাবে পেলে বলেন,‘ আমি মনে করি জিদান তার চেয়ে ভাল ছিলেন। এখনো জিদানকে মেসি ছাড়াতে পারেনি।’
‘এই মুহূর্তে মেসি বিশ্ব সেরা। কিন্তু জাভি এবং ইনিয়েস্তার মত গ্রেট খেলোয়াড়দের সে পাশে পেয়েছে।’
পেলে আরো বলেন, তিনি আশা করছেন আগামী বছর বিশ্বকাপের ফাইনালে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল পার্শ্ববর্তী উরুগুয়ের মোকাবেলা করবে। একই ভেন্যুতে ১৯৫০ সালে পার্শ্ববর্তী দেশটির কাছে পরাজয়ের প্রতিশোধ সেলেকাওরা নেবে বলে আশা করছেন তিনি। বাসস
ডিআরইউ ব্রীজ টুর্নামেন্ট
