শোক সংবাদ

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:১২
জয়নাল আবেদিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডা. ইউনুচ আলীর বাবা চরখালী গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। নূর মোহাম্মদ মুন্সী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলামের বাবা নূর মোহাম্মদ মুন্সী (৯২) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মমতাজ বেগম ময়মনসিংহের কাচিনা ইউনিয়নের সমাজ সেবক আব্দুল লতিফ ফকিরের মা সমাজ সেবিকা মমতাজ বেগম (১০৪) গতকাল কাচিনা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।