সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জামায়াতে ইসলামী আজ শনিবার দেশের সকল মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
গতকাল শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে রাজনৈতিক প্রতিপক্ষকে বিশেষ করে জামায়াত—শিবিরকে ঘায়েল করার উদ্দেশ্যে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান সম্প্রদায়কে রাজনৈতিক দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করে।
বিবৃতিতে তিনি আরো বলেন, যে সরকারই ক্ষমতায় থাকে তাদের পবিত্র দায়িত্ব সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা। রাজনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সরকার নিজেদের লোক দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ওপর হামলা চালায়।
