বেলকুচিতে বোমাবাজ শিবির নেতা গ্রেফতার

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:২৮
জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজার এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্র শিবিরের সহ প্রচার সম্পাদক বোমাবাজ আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বেলকুচি পৌর এলাকার চর চালা মহল্লার শহীদুল ইসলামের ছেলে। বেলকুচি থানার ওসি আব্দুল হাই বলেন, গ্রেফতারের পর গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, ৩শ টাকার বিনিময়ে তিনি গত হরতালের সময় মুকুন্দগাঁতি বাজার মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।