পরিবহন শ্রমিক নেতা ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ গ্রেফতার হওয়া বিএনপি নেতাদের মুক্তির দাবিতে আজ শনিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা বলেন, জেলা বিএনপির এক সভায় হরতালের সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে গতকাল শুক্রবার এই হরতাল সফল করতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করে।
