স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামছুল হক টুকু বলেন, গণতন্ত্র রক্ষা করতে গঠিত হয়েছে সর্বদলীয় সরকার। দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। সিলেট সার্কিট হাউসে গতকাল শুক্রবার বিকালে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকের আগে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি ও ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
‘ছাত্রদল কর্মীদের কয়েকটি গাড়ি ভাংচুর করলেই হবে না—আন্দোলনে আরো সক্রিয় হতে হবে’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এ বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, তারা দেশের সবকিছু ছারখার করে দিতে চায়। এমন পরিস্থিতিতে দেশের মানুষ চুপ করে বসে থাকতে পারে না। সিলেটে গতকাল পৌঁছালে তাকে স্বাগত জানান—জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সমপাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সমপাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
