দেবহাটায় আওয়ামী লীগ নেতা খুন

শিবির ক্যাডারসহ গ্রেফতার ৭

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:৩০
জেলার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শিবির ক্যাডার মনিরুল ইসলাম মনিসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে শিবির ক্যাডার মনি ‘সরাসরি’ হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। পুলিশ গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অন্য গ্রেফতারকৃতরা হচ্ছেন—আমজাদ হোসেন, ফিরোজ আলম, সোহরাব হোসেন, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, আবদুর রহিম, আবদুল হামিদ, নাজমুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, আফসার আলী, নবাব আলী, আলম ও মনিরুজ্জামান । তাদের সবার বাড়ি দেবহাটার নারকেল বাড়িয়া, চন্ডিপুর ও সখিপুর গ্রামে। তারা সবাই জামায়াত-শিবির কর্মী বলে দেবহাটা থানার ওসি কেরামত আলী গত বৃহস্পতিবার রাতে জানিয়েছেন। উল্লেখ্য, উপজেলার পারুলিয়ার জনবহুল বাজারে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে আবু রায়হানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় । দেবহাটা থানার ওসি প্রত্যাহার জেলার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দেবহাটা থানার ওসি কেরামত আলীকে গতকাল শুক্রবার সকালে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। খুলনা বিভাগীয় ডিআইজি মো. মনিরুজ্জামান বলেন, ওসি কেরামত আলীকে প্রত্যাহার করে সেখানে নতুন ওসি হিসাবে মোফাজ্জল হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।