চুরি করতে ‘দেবদূত’ পাঠালো শয়তান!

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:৫৩
শয়তানের পাল্লায় পড়লে মানুষ খারাপ কাজ করতে বাধ্য হয়। তাই বলে ‘দেবদূত’ও শয়তানের কথানুসারে চলবে! অথচ সেই শয়তানের কাছে পরাজিত হয়ে দেবদূতও বাধ্য হলো এক ভদ্রমহিলার বাড়িতে চুরি করতে। আসল ঘটনা হলো, চোরের নাম অ্যাঞ্জেল (দেবদূত)। অঙ্গরাজ্যের অ্যারিজ শহরের পুলিশ জানায়, এক মহিলা ৯১১ নম্বরে ফোন করে তার বাড়িতে চুরির তথ্য জানান। তিনি জানান, চোর তার পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। পুলিশ তত্ক্ষনাত্ অভিযান চালায় এবং চোরটাকে শটগানসহ গ্রেফতার করে। অ্যাঞ্জেল পুলিশকে জানায়, সে চুরি করতে চায়নি। শয়তানই তাকে গুলিভর্তি শটগান দিয়ে ওই বাড়িতে চুরি করতে পাঠিয়েছে! কিন্তু পুলিশ তার কথায় কান না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়। -ইউপিআই