যশোর শহর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিমোট কন্ট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের শংকরপুর এলাকার পশু হাসপাতালের সামনে থেকে এ বোমা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ওই স্থান থেকে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রাথমিকভাবে উদ্ধারকৃত বোমাটি রিমোট কন্ট্রোল ও শক্তিশালী বলেই ধারণা করা হচ্ছে। থানার ওসি বলেন, বোমার সাথে একটি মোবাইল ফোন সেট, ব্যাটারি ও তার টেপ দিয়ে মোড়ানো পাওয়া গেছে।
