গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ১৯:৫১
গুনের দিক দিয়ে অন্য অনেক ফুলের চাইতেই এগিয়ে আছে যে ফুলটি সেটি হলো সূর্যমুখী ফুল। আর এই সূর্যমুখী ফুল চাষের ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রেখেই গেল চার বছরে তিন তিন বার গিনেজ বুকে নাম লিখিয়েছেন জার্মানির কার্স্ট শহরের চাষী হ্যান্স পিটার শিফার। পৃথিবীর সবচেয়ে লম্বা সূর্যমুখী গাছ হিসেবে শিফারের চাষ করা প্রথম কোনো সূর্যমুখী গিনেজের পাতায় নাম লিখিয়েছিল ২০০৯ সালে। সে বছর আট বছরের পুরোনো রেকর্ডটি ভেঙেছিলেন শিফার। আর এ বছর ৮.৭৫ মিটার বা ২৮ ফুট ৮.৪৯ ইঞ্চি উচ্চতার আরও একটি সূর্যমুখী শিফারের বাগানে জন্ম নেওয়ার মধ্য দিয়ে নিজের রেকর্ডটিকেই নতুন উচ্চতায় নিয়ে গেলেন শিফার।