বাংলা দ্বিতীয়পত্রের অনুবাদ চর্চা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ১৯:৫৪
পতিতপাবন মণ্ডল সিনিয়র শিক্ষক সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা প্রিয়, এস,এস,সি পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা দ্বিতীয়পত্রে অনুবাদে পূর্ণ নম্বর অর্থাত্ ৫ এ ৫ পাওয়া কঠিন কিছু না, প্রচলিত বইগুলোতে যে সব অনুবাদ উত্তর দেওয়া আছে তা অনেকাংশে অপূর্ণ বা যথাযথ নয়, তাই তোমাদের জন্য কিছু অনুবাদের নমুনা প্রদান করলাম। এগুলোর মতো নিজে নোট করে নিয়ে পড়লে অবশ্যই ৫ এ ৫ পাবে। তোমাদের অনুবাদের নম্বর বণ্টন থাকে এ রকম- ঠিক অনুবাদে ৪ এবং ভাষা শৈলীতে ১ মোট ৫ তাই অনুবাদের ভাষা অনুপম শিল্পের ছোঁয়ায় নন্দিত শিল্পমণ্ডিত হওয়া আবশ্যক। ০৫. Man is the architect of his own fate. If he makes proper division of his time and does his duties accordingly, he is sure to improve and prosper in life. Youth is the golden season of life. In youth mind can be moulded in any form you like. It is called the seedtime of life. বাংলা অনুবাদ: মানুষ তার নিজ জীবনের ভাগ্য নির্মাতা। সে যদি সময়কে সঠিকভাবে ভাগ করে এবং সে মোতাবেক নিজ কর্তব্য সম্পাদন করে, তাহলে জীবনে তার উন্নতি নিশ্চিত। যৌবন মানবজীবনের স্বর্ণময় অধ্যায়। যৌবনে মনকে পছন্দমত গড়ে তোলা যায়, একে জীবনের বীজ বপনের সময় বলে। ০৬. The life of a student is a life of preparation for the struggle of life. To make him well-fitted for the struggle, education is necessary. Students of today will lead the nation tomorrow. But if there education is not complete, would they be able to lead the country to peace and prosperity? বাংলা অনুবাদ: ছাত্রজীবন জীবন সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণের সময়। তাকে সংগ্রামের জন্য সুযোগ্য করে গড়ে তুলতে দরকার শিক্ষার। আজকের ছাত্ররা আগামী দিনে জাতিকে পরিচালনা করবে। কিন্তু ছাত্রদের শিক্ষা যদি অসম্পূর্ণ থেকে যায়, তবে কি তারা দেশকে শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবে? ০৭.A newspaper is a store house of knowledge. We can know the condition, manners and customs of other countries of the world from newspapers. It is in fact, the summary of all current history. In this scientific age the world without newspaper is unthinkable. বাংলা অনুবাদ: সংবাদপত্র হলো জ্ঞানভান্ডার। সংবাদপত্র পাঠের মাধ্যমে আমরা পৃথিবীর অন্যান্য দেশের অবস্থা, আচার-আচরণ ও প্রথা সম্পর্কে অবগত হতে পারি। প্রকৃত পক্ষে, সংবাদপত্র হলো সমসাময়িক ঘটনার সার-সংক্ষেপ। বিজ্ঞানের এ যুগে সংবাদপত্রহীন বিশ্ব অচিন্তনীয়। ০৮.Books introduce us to the best society. They bring us into the presence of the greatest mind, that have ever lived. We heard what they said and did. We see them, as if, they were really alive. We are participators in their thoughts. We sympathize with them, and grieve with them. বঙ্গানুবাদ: বই আমাদের সর্বোত্কৃষ্ট সমাজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বই আমাদেরকে অমর মহত্ মনের অধিকারীদের সান্নিধ্যে এনে দেয়। আমরা শ্রবণ করি যা তাঁরা বলেছেন আর করেছেন এবং তাঁরা জীবনে যেমন ছিলেন তেমন দেখি। আমরা তাদের চিন্তার অংশিদার হই। আমরা তাঁদের সাথে সহানুভূতিশীল হই এবং তাঁদরে ব্যথায় ব্যথিত হই। ০৯. A boy may be very bad at subject like History, Geography and even English. But he may be very clever with his hands; he may be able to make excellent models of aero-plane or of train. If so, he might become useful teacher at wood work, rather than an unhappy clerk in an officer. বাংলা অনুবাদ: একজন বালক ইতিহাস, ভূগোল এমনকি ইংরেজির মতো বিষয়ে খুবই খারাপ হতে পারে। কিন্তু সে তার হাতের নৈপুণ্যে অনেক পটু হতে পারে। সে উড়োজাহাজ বা ট্রেনের চমত্কার মডেল তৈরিতে সক্ষম হতে পারে। যদি তা-ই হয়, তবে সে কোনো অফিসের অসুখী কেরানির চেয়ে কাঠের কাজের একজন আদর্শ শিক্ষক হবে।