দ্বাদশ শ্রেণির সমাজবিজ্ঞান

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ১৯:৫৪
মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক,সমাজবিজ্ঞান বিভাগ, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম। উদ্দীপক গাণিতিক হার ১,২,৩,৪,৫ জ্যামিতিক হার ১,২,৪,৮,১৬ ক। বাংলাদেশে কত সালে যৌতুক বিরোধী আইন হয়? ০১ খ সামাজিক সমস্যা বলতে কী বোঝায়? ০২ গ। চকটি দেখে সমাজবিজ্ঞানের কোন তত্ত্বের কথা তোমার মনে পড়ে? ০৩ ঘ। নির্দেশিত তত্ত্বটিকে কোন কোন দিক থেকে তুমি সমালোচনা করবে? ০৪ ্তু(ক) ১৯৮০ সালে। ্তু(খ) সামাজিক সমস্যা বলতে সাধারণত সমাজের অধিকাংশ মানুষ যেটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করে।সমাজের এমন এক অবস্থাকে বোঝায় যে অবস্থাকে সমাজের অনেক লোকই অনাকাঙি্ক্ষত মনে করে।এটা সামাজিক আদর্শ ও সামাজিক বাস্তবতার মধ্যে একটি বৈপরীত্য নির্দেশ করে।একই সাথে সমাজে বিরুপ প্রভাব তৈরি করে। যেমন দারিদ্র,দুর্নীতি,মাদকাসক্তি,পতিতাবৃত্তি ইত্যাদি।এসব সামাজিক সমস্যা মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দূর করা যায়। (গ) চকটি দেখে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের কথা মনে পড়ে। (ঘ) ম্যালথাস উনবিংশ শতাব্দীতে জনসংখ্যা বিষয়ে একটি রচনা প্রকাশ করেন।তিনি খাদ্য উত্পাদন ও জনসংখ্যা বৃদ্ধির মধ্যে একটি সম্পর্ক নির্ণয়ের ভিত্তিতে তার জনসংখ্যা তত্ত্ব দাড় করান। কেননা, খাদ্যের উপর অধিক জনসংখ্যা যেমন চাপ সৃষ্টি করে তেমনি অধিক খাদ্য উত্পাদন জীবন ধারনের নিরাপত্তা দিতে পারে। তিনি বলেন, খাদ্য উত্পাদন অপেক্ষা জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পায়।খাদ্য উত্পাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে আর জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। গাণিতিক হার : ১, ২, ৩, ৪ ইত্যাদি। জ্যামিতিক হার : ১, ২, ৪, ৮ ইত্যাদি। দেখা যাচ্ছে জ্যামিতিক হার গাণিতিক হার থেকে দ্রুতগতি সম্পন্ন। ফলে অধিক জনসংখ্যার জন্য খাদ্যের অভাবে মহামারী,দূর্ভিক্ষ,যুদ্ধ প্রভৃতি দেখা দেয়। এগুলোকে তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রাকৃতিক ও আবশ্যিক নিরোধ বলে অভিহিত করেন। উদ্দীপকে গাণিতিক হার ও জ্যামিতিক হার দেখে সহজেই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে চিহ্নিত করা যায়। ্তুম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটিকে নানা দিক থেকে সমালোচনা করা যায়। ১। ম্যালথাস জনসংখ্যা নিয়ন্ত্রণে শুধু প্রাকৃতিক নিরোধের কথা বলেছে।কিন্তু আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি জন্ম নিয়ন্ত্রণে নানা ধরণের প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা অবিস্কার হয়েছে।দেরিতে বিয়ে করা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার ইত্যাদির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ সহজ হয়েছে। ২। তিনি কেবল জনসংখ্যার সাথে খাদ্য উত্পাদনের সম্পর্ক নিয়েই বেশি চিন্তা-ভাবনা করেছেন। প্রাকৃতিক সম্পদের নানাবিধ ব্যবহার, জনশক্তি ও মানুষের উদ্ভাবনী শক্তি সম্পর্কে তার ধারণা ছিলনা।আমরা দেখছি জনসংখ্যা বাড়লেও জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে খাদ্য উত্পাদনও বেড়েছে অনেকগুণ। ৩। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে ক্ষুধা,ব্যাধি ও যুদ্ধ বৃদ্ধি পাবে।কিন্তু আমরা এর বিপরীতটা দেখতে পাচ্ছি। এসব না বেড়ে বরং নিবারণে সফলতা এসেছে। ৪। জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে তিনি উচ্চ জন্মহারকে দায়ী করেছেন।কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউরোপে-আমেরিকার নানা দেশে জন্মহার ও মৃত্যুহার সমান হয়ে গেছে।এমনকি অনেক দেশে জন্মহার মৃত্যুহার থেকে কমে গেছে। এসব সমালোচনা থেকে বলা যায় আসলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ভুল প্রমাণিত হয়েছে।কিন্তু অনুন্নত ও অনগ্রসর কোন কোন সমাজের ক্ষেত্রে এটা আংশিকভাবে হলেও সঠিক।তবে ভুল হোক আর সঠিকই হোক মালথাসের জনসংখ্যা তত্ত্বের গুরুত্ব এখনো পুরিয়ে যায়নি। বহুনির্বাচনী ১। ককেশীয় নৃগোষ্ঠী মূলত কোথায় বাস করে? ক) এশিয়ায় খ) ল্যাটিন আমেরিকায় গ) ইউরোপে ঘ) আফ্রিকায় সঠিক উত্তর :গ ২। পাড়া প্রধানকে কী বলা হয়? ক ) কারবারি খ) রাজা গ) মাতবর ঘ।হেডম্যান সঠিক উত্তর :ক ৩। ব্রোঞ্জ কিসের তৈরি? ক) তামা ও টিন খ) তামা ও লোহা গ) তামা ও দস্তা ঘ) তামা ও পারদ সঠিক উত্তর :ক ৪। ময়নামতিতে কয়টি মূর্তি আবিষ্কৃত হয়েছে? ক) ১২ টি খ) ১৩ টি গ) ১৮ টি ঘ) ১৫ টি সঠিক উত্তর :ঘ ৫। মার্কসের মতে সমাজ বিকাশের প্রথম স্তর কোনটি? ক) পুঁজিবাদ খ) সামন্তবাদ গ) আদিম সাম্যবাদ গ) দাসপ্রথা সঠিক উত্তর :গ ৬। কোনটি শ্রমকৌশল? ক) ভূমি খ) হাতিয়ার গ) মানব শ্রম ঘ) মূলধন সঠিক উত্তর :খ ৭। মনিপুরীরা বাংলাদেশের কোথায় বাস করে? ক) চট্টগ্রামে খ)টাঙ্গাইলে গ)ঢাকায় ঘ) সিলেটে সঠিক উত্তর :ঘ ৮। এমন ভূমির মালিক যার দ্বারা নিজেদের ভরণ পোষণ চলে-তাদের কী বলে? ক) প্রান্তিক ভূমির মালিক খ) ধনী কৃষক গ) বর্গাচাষী ঘ) কৃষি দিনমজুর সঠিক উত্তর :ক ৯। নগর সমাজে ক্ষমতার উত্স কোনটি? ১) ভূমি ২) শিক্ষা ৩) অর্থ-বিত্ত ক) ১ ও ২ খ) ২ ও ৩ গ) ১ ও ৩ ঘ) ১, ২ ও ৩ সঠিক উত্তর :খ ১০। অশাসক এলিট কারা? ক) রাজনৈতিক নেতা খ) ওয়ার্ড কাউন্সিলর গ) সুশীল সমাজ ঘ) বণিক সমিতির নেতা সঠিক উত্তর :ক ১১। বিবাহের ক্ষেত্রে শর্ত কোনটি? ১) প্রস্তাব পেশ করা ২) কনের মা-বাবার সম্মতি থাকা ৩) স্বাক্ষী থাকা ক) ১ ও ২ খ) ২ ও ৩ গ) ১ ও ৩ ঘ) ১, ২ ও ৩ সঠিক উত্তর :গ উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও প্রত্নতাত্ত্বিক যুগগুলোর মধ্যে এমন একটি যুগ রয়েছে যেখানে কৃষি অর্থনীতির প্রবর্তন হয়েছে। ১২। উদ্দীপকে কোন যুগ সম্পর্কে বলা হয়েছে? ক) প্রাচীন প্রস্তর যুগ খ) তাম্র যুগ গ) ব্রোঞ্জ যুগ ঘ) নব্য প্রস্তর যুগ সঠিক উত্তর :ঘ ১৩ । উক্ত যুগের ক্ষেত্রে কোনটি সত্য? ১) উদ্বৃত্ত খাদ্য উত্পাদন ২) ব্যক্তি মালিকানার সূচনা ৩) বড় বড় স্থায়ী মানব সমাজের উদ্ভব ক) ১ ও ২ খ) ২ ও ৩ গ) ১ ও ৩ ঘ) ১, ২ ও ৩ সঠিক উত্তর :ক