যুক্তরাষ্ট্রের আদালত স্যামসাংকে ২৯০ মিলিয়ন ডলার জরিমানা করেছে। প্রতিদ্বন্দ্বী অ্যাপলকে এই বিপুল পরিমাণ অর্থ জরিমানা প্রদান করতে হবে স্যামসাংকে। তবে এই জরিমানার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে স্যামসাং। তারা জানিয়েছে, এই জরিমানার বিরুদ্ধে আপিল করবে তারা। আইপ্যাড এবং আইফোনের বিশেষ কিছু ফিচার নকল করার দায়ে স্যামসাংকে এই জরিমানা করা হলেও স্যামসাং বলছে, জরিমানার এই অর্থ তাদের প্রতি সুবিচার বয়ে আনেনি। ফলে জরিমানার অংক কমানোর জন্যই তারা আবেদন করবে। উল্লেখ্য, এর আগে গত বছরের আগস্টে স্যামসাংয়ের প্যাটেন্ট ভঙ্গের কারণে স্যামসাংকে ১০৫ কোটি ডলার জরিমানার রায় দেয় আদালত। পরে স্যামসাংকে ৫২.৭ মিলিয়ন ডলার প্রদানের আদেশ দেয় আদালত। অ্যাপল অবশ্য ৩৭৯.৮ মিলিয়ন ডলার জরিমানার আবেদন করে। বুঝাই যাচ্ছে, দুই জায়ান্টের মধ্যেকার মামলা চলবে আরও কিছুদিন।
