বাঘাইছড়িতে তিন খুনের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:৩৫
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় শিজক মুখ এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা কমিটির সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ নিহত ৩ জনের লাশ ময়নাতদন্ত শেষে গতশুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় বাঘাইছড়ি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত উপজেলা জেএসএস সভাপতি শশাংক চাকমা প্রীতিশের স্ত্রী ঝর্না চাকমা বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।